খেলা

মেসিকে মনে পড়ছে বার্সা কোচের

ক্রীড়া ডেস্ক: বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবু মেসির ভূত ঘুরে বেড়াচ্ছে বার্সায়। মনে পড়ছে অনেকের। তবে মেসিকে ভুলতে পারছেন না কোচ রোনাল্ড কোম্যান। তারও আছে বাদ পড়ার শঙ্কায়। এমন সময় ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসিকে মনে পড়লো বার্সা কোচের।

ভিয়েতবল ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এই ডাচ কোচ মজা করেই মেসিকে স্বৈরশাসক আখ্যা দিয়েছেন। এই শব্দের অর্থ বোঝাতে মেসির কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি।

লা লিগার ফিন্যান্সিয়াল পলিসির কারণে মেসিকে রাখতে পারেনি বার্সা। আর্জেন্টাইন তারকা চলে যান পিএসজিতে। তার চলে যাওয়া বার্সার জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। সেটা কাটিয়ে উঠতে বেশ চেষ্টা করছে দলটি।

এমন সময় বার্সা কোচ বলেন মেসিকে নিয়ে, লিও সবকিছুতেই নিজের ছাপ রেখেছে। পার্থক্য কিন্তু সে-ই তৈরি করেছে। তার কারণে তার আশপাশের সবাইকে ভালো মনে হয়েছে। এটা কোনো সমালোচনা নয়, পর্যবেক্ষণ।

অনুশীলনে মেসির প্রভাব ছিল দারুণ। যেটা ইতিবাচকই বলা যায়। যেমনটা বলেছেন কোম্যান, আমি জানতাম সে কতটা দুর্দান্ত। প্রতিদিন সামনে থেকে সেসব দেখে আরও ভালো লাগত।

আপনি একজন ফুটবলারকে যা কিছু শেখাতে চাইবেন- পরিস্থিতি বুঝতে পারা, চাপের সময় নিজের পায়ে বল নেয়া, বলের গতি ও ফিনিশিং। সবকিছুতেই মেসি দশে দশ। যেটা আসলেই স্বাভাবিক নয়। ট্রেনিংয়ে যখন ফিনিশিংয়ের দিকে অনেকে সহজ বল মারত, ঠিকঠাক মন দিত না। কিন্তু মেসি থাকলে সেসব উধাও। কেউ কোনো ঢিলেমি করত না। সবকিছু পরিপূর্ণভাবে চলত। যেটা আমার কাছে স্বৈরশাসকের মতো মনে হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা