খেলা

মেসিদের খেলা দেখতে জাগতে হবে রাত ১টায়

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ জিততেই স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। সেই অভিযানে প্রথম প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দেশ বেলজিয়াম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় প্রতিপক্ষের মাঠে খেলতে নামবে পিএসজি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন থ্রি চ্যানেল।

সেই ম্যাচের জন্য একদিন আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে দলটি। স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। তাদের সঙ্গে জুটি বাঁধবেন এমবাপ্পে।

ইউরো চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গোলরক্ষক ডোনারুমাকেও রাখা হয়েছে স্কোয়াডে। এ ছাড়া নেদারল্যান্ডসের ভাইনাল্ডামও আছেন দলে। আশরাফ হাকিমি, মাওরো ইকার্দি, লিয়ান্দ্রো প্যারেদেশরাও রয়েছেন স্কোয়াডে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা