মেসিহীন বার্সার বড় লজ্জার হার। ছবি: সংগৃহীত
খেলা

মেসিহীন বার্সার বড় লজ্জার হার

স্পোর্টস ডেস্ক: গত মৌসুমে লিসবনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। সেবারের হারের লজ্জাটাও ছিল বেশি। গতবারের রেশ কাটতে না কাটতেই এবারও সেই চিরচেনা হারকে মেনে নিতে হল মেসির সাবেক ক্লাব বার্সেলোনাকে।

ঘরের মাঠ কাম্প ন্যুয়ে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। বায়ার্নের হয়ে লেভানদোভস্কি জোড়া গোল করে অবদান রেখেছেন বড় জয় এনে দিতে। অন্যটি গোলটি থমাস মুলারের। ফলে ৩-০ গোলে হারের হতাশা কমাতে হয়তো অনেক বার্সা সমর্থকরা বলবেন, আর যাই হোক গতবারের মতো তো ৮ গোল হজম করিনি!

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে বায়ার্নকে লিড এনে দেন থমাস মুলার। বক্সের ২০ গজ বাইরে থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট প্রতিপক্ষের গার্সিয়ার শরীরে লেগে গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপায়। বিরতির পর বায়ার্নের আক্রমণে তেজ বাড়ে।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে এবং ৮৫তম মিনিটে দুটি গোল করে বায়ার্নের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন রবার্ট লেভান্ডোফস্কি।

৮৫ মিনিটে জানাব্রির শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে লেভানদোভস্কি ৬ গজ দূরত্ব থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে দলকে ৩-০ তে এগিয়ে নিয়ে জয় সুনিশ্চিত করেন।

রেফারির শেষ বাঁশিতে ৩-০ গোলের হার নিয়ে বেঁচে যাওয়া বার্সেলোনা খালি হাতে মাঠ ছাড়ে। ফলে বার্সার বিপক্ষে যেন একপ্রকার অপ্রতিরুদ্ধ দেয়ালই থেকে গেল বায়ার্ন মিউনিখ।

সাননিউজ/এমআর/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা