বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
খেলা

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক পরের দিনই পাকিস্তান ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে বলে সফর সূচি চূড়ান্ত হয়েছে।

বাংলাদেশ সফরে তারা টি-টোয়েন্টি সিরিজ শেষে আইসিসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলবে বলেও জানা গেছে ক্রিকেট পাকিস্তান ডটকম এর এক প্রতিবেদনে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুরে।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। আর ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ৪ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ঢাকার মিরপুরে।

এর আগে ২০১৫ সালের মে মাসে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। লম্বা বিরতি কাটিয়ে ঠিক ছয় বছর পর দেশটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা