খেলা

মালিঙ্গার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগমুহূর্তে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শ্রীলঙ্কার গতিদানব লাসিথ মালিঙ্গা। যদিও আগেই ক্রিকেটের আদি দুই ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। খেলছিলেন শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু এই ফরম্যাটেও জাতীয় দলে তার সুযোগ হয় না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দর পড়ে গেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী মালিঙ্গা লিখেছেন, 'গত ১৭ বছর ধরে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, মনে হয় না ক্রিকেট মাঠে সেগুলোর আর প্রয়োজন আছে। তাই আজ আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলাম। আমার ক্যারিয়ারের শেষ ম্যাচটি আগেই শেষ হয়ে গেছে। আমি সবসময় আমাদের নতুন ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের পাশেই থেকে যাব। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।'

২০০৪ সালে টেস্ট আর ওয়ানডে অভিষেকের পর ২০০৬ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে মালিঙ্গার টি-টোয়েন্টি অভিষেক হয়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়কও ছিলেন তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি মালিঙ্গা দেশের হয়ে খেলা ৮৪ টি-টোয়েন্টিতে ২০.৭৯ গড়ে উইকেট নিয়েছেন ১০৭টি। ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ২৯৫ ম্যাচে তার শিকার ৩৯০ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার হ্যাটট্রিক করা একমাত্র বোলার তিনি। এছাড়া এই ফরম্যাটে চার বলে ৪ উইকেট নেওয়া দুই বোলারের একজন মালিঙ্গা। ৩০ টেস্টের ৫৯ ইনিংসে নিয়েছেন ১০১ উইকেট। ২২৬ ওয়ানডের ২২০ ইনিংসে বোলিং করে মালিঙ্গা ৩৩৮ শিকার ধরেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা