খেলা

মাশরাফিকে ছাড়িয়ে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে ম্যাচ জয় বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (১ সেপ্টেম্বর) সাত উইকেটে জয় পেয়েছে রিয়াদের দল। এই জয়ে অধিনায়ক হিসেবে মাশরাফিকে পিছনে ফেলেছেন রিয়াদ।

অধিনায়ক হিসেবে ১১তম জয়ের স্বাদ পেলেন মাহমুদুল্লাহ। ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, ১২টিহার। আর ২৮ ম্যাচে ১০ জয় এবং ১৭টি হার ছিল মাশরাফির।
টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দিক দিয়ে মাশরাফিকে টপকে এখন বাংলাদেশের সেরা অধিনায়ক রিয়াদই। এই ম্যাচে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে স্পর্শ করেন মাহমুদুল্লাহ। মাশরাফির পর সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকও। তার নেতৃত্বে ৮ জয় ও ১৪টি জয় এসেছে। মাশরাফি ও মুশফিকের অধীনে ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়।

২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধীনে ৭টি জয় ও ১৪টি হারের স্বাদ পায় টাইগাররা। এরপর ডাবল-ফিগারে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দেন মোহাম্মদ আশরাফুল। তার নেতৃত্বে ২টি জয় ও ৯টিতে হারে টাইগাররা।

১টি করে ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির আছে লিটন দাস ও শাহরিয়ার নাফীসের। লিটন না পারলেও, অধিনায়ক হিসেবে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছিলেন নাফীস। তিনি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক ছিলেন। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ৪৩ রানে জিতেছিলো বাংলাদেশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা