খেলা

ডাবলসের ফাইনালে সানিয়াপুত্র ইজহান!

স্পোর্টস ডেস্ক: ক্লিভল্যান্ড উইমেনস ডাবলস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। যদিও তার এই অর্জন ছাপিয়ে আলোচনায় এখন সানিয়ার দুই বছরের শিশু সন্তান ইজহান মির্জা মালিক। মায়ের এই অর্জন আরও রঙিন করতে মাঠে বসে সানিয়ার খেলা দেখলেন শিশু ইজহান।

উইমেন টেনিস অ্যাসোসিয়েসন (ডব্লিউটিএ) আয়োজিত এই টুর্নামেন্টে শনিবার ফাইনাল নিশ্চিতের ম্যাচে দারুণ লড়েন সানিয়া ও তার আমেরিকান সঙ্গী ক্রিশ্চিনা ম্যাকহেল।

ম্যাচ শেষে তারা একজন বিশেষ অতিথির সান্নিধ্য লাভ করেন। তিনি আর কেউ নন সানিয়া-শোয়েব মালিক পুত্র ইজহান। টুর্নামেন্ট আয়োজক কমিটিও এমন সুন্দর মুহূর্তকে স্বীকৃতি জানাতে দেরি করেনি।

নিজেদের টুইটার অ্যাকাউন্টে সানিয়া-ম্যাকহেল এবং ইজহানের আনন্দঘন মুহূর্তের একটি ছবি পোস্ট করে তারা ক্যাপশন দেন, ‘তারা তিনজনই আমাদের প্রথম ডাবলস ফাইনালিস্টস।’

এর আগে সেমিফাইনালে আধিপত্য বিস্তার করে ৭-৬ ও ৬-২ সেট ব্যাবধানে নরওয়ের উলরিক্কে এইকেরি ও আমেরিকান ক্যাথরিন হ্যারিসনকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করে সানিয়া-ম্যাকহেল জুটি।

২০১৮ সালে সানিয়া মির্জা ও পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ঘর আলো করে জন্ম নেয় ইজহান মির্জা মালিক। দুই বছরের ইজহানকে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় মায়ের সঙ্গে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা