খেলা

রাতেই পিএসজির হয়ে মাঠে নামবেন মেসি

ক্রীড়া ডেস্ক: কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে শিরোপা জিতে পরিবারের সঙ্গে খোশ মেজাজে ছুটি কাটাচ্ছিলেন মেসি। ছুটি শেষে বার্সেলোনায় ফিরে চুক্তি নবায়নের প্রস্তুতিও নিচ্ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

কিন্তু আর্থিক জটিলতায় পড়ে বার্সেলোনা মেসিকে জানিয়ে দেয়, চুক্তি আর নবায়ন সম্ভব নয়। ২১ বছরের সম্পর্কের ইতি ঘটে চোখের জলে। বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে। সেখানে যোগ দিয়ে অনেকটাই ছিলেন দর্শক হয়ে এই ফুটবল জাদুকর।

জানা গেছে, প্রথমবারের মতো পিএসজির জার্সি গায়ে আজ রাতে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। হয়তো আজই অপেক্ষার প্রহর ফুরোচ্ছে। এমনটিই বলছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। সবকিছু ঠিক থাকলে আজ (রোববার) রাতেই পিএসজির হয়ে মাঠে নামবেন ছয় বারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রেইমসের মাঠে খেলতে যাবে তারা।

পিএসজিতে মেসির অভিষেক ম্যাচের সাক্ষী হতে ১০ দিন আগেই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টেডিয়ামের পাশে ভিড় জমিয়েছে ফুটবল ভক্তরা। কানায় কানায় পূর্ণ থাকবে পুরো স্টেডিয়াম। কারনটা আরকিছু নয় মেসি বলে কথা, তাকে নিয়ে ভিন্ন আয়োজন থাকছেই দর্শকদের।

প্ল্যাকার্ড, ব্যানার আর আতশবাজির রঙে মেসির চোখমুখে আরও একবার রোমাঞ্চকর হাসির দেখা মিলতে পারে। এই ম্যাচে মেসিকে দলে রাখার ব্যাপারে এমনটা ইঙ্গিত দিয়েছেন পিএসজি কোচ।

কোচ পচেত্তিনো গত সপ্তাহে বলেছিলেন, সপ্তাহটা বেশ ভালো কাটিয়েছে লিও। পরের সপ্তাহটা খুব লম্বা হতে যাচ্ছে, আমার আত্মবিশ্বাস সে স্কোয়াডে থাকবে এবং প্রতিযোগিতামূলক ভাবেই লড়াই করতে পারবে।

পিএসজি কোচ মেসির বিষয়ে আরও বলেন, সে একজন পেশাদার খেলোয়াড়। নতুন সতীর্থসহ একটি নতুন লিগে নিজেকে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা তার আছে।

কোচ আরও বললেন, আমাদের অনেক তারকা আছে যারা আলো ছড়াতে পারে। কিন্তু আমাদের একটা মজবুত দল তৈরি করতে হবে, সেটাই বড় চ্যালেঞ্জ। সবকিছু ঠিক থাকলে আজ প্রথম বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রেইমসের মাঠে নতুন দল পিএসজির হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামবে মেসি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা