খেলা

বেতিসকে হারিয়ে শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক : আলভেসের বিপক্ষে বড় জয় দিয়েই মৌসুম শুরু করা রিয়াল মাদ্রিদ পরের ম্যাচেই লেভান্তের সঙ্গে ড্র করে হোঁচট খায়। তবে জয়ে ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। রিয়াল বেটিসের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলের জয় নিয়েই ঘরে ফিরেছে দলটি। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬১ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন দানি কারভাহাল। এতে শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এই গোলে অবদান ছিল বেনজামা এবং ভিনিসিয়াসের। দ্রুতগতির বলটি বাইরে যাওয়ার আগে শেষ মুহূর্তে ভিনিসিয়াস পাঠিয়ে দেন বেনজামার কাছে। বেনজামা ক্রস করেন কার্বাহালের কাছে। সেখান থেকে কোনাকুনি শটে গোলটি করেন কার্বাহাল।

তার আগে এবং পরে বেশ কিছু সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। কখনো লক্ষ্য ভ্রষ্ট শট এবং কখনো প্রতিপক্ষ গোলকিপারের কল্যানে আটকে যায় তারা।

ম্যাচে পরীক্ষা দিতে হয়েছে রিয়াল গোলকিপার কর্তোয়াকেও। বেশ কিছু পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনিও। তবে সব পরীক্ষাতেই পাস করে গেছেন তিনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা