খেলা

মেসির দলবদল, লাভ মাইকেল জর্ডানের

স্পোর্টস ডেস্ক: মেসিকে দলে ভিড়িয়ে জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে পিএসজি। বেশ নাটকীয়তার পর শৈশবের ক্লাব বার্সেলোনার পাঠ চুকিয়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। মেসির দলবদলে বার্সার দলীয় শক্তি কিছুটা খর্ব হলেও অর্থনৈতিক টানাপোড়ন কমেছে।

আর্জেন্টাইন সুপারস্টারের জার্সি বিক্রি করেই মোটের অঙ্কের অর্থ কামাচ্ছে তারা। মেসির দলবদলে ব্যাংক অ্যাকাউন্ট ফুলে-ফেঁপে উঠেছে মাইকেল জর্ডানের। এখন পর্যন্ত সাত মিলিয়ন ডলার কামিয়েছেন তিনি।

প্রশ্ন উঠতে পারে, মেসির দলবদলে সঙ্গে সাবেক বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডানের সম্পর্ক নিয়ে। বিস্ময়কর মনে হলেও সত্য, মেসির জার্সি বিক্রয়ে পিএসজির পাশপাশি লাভবান হচ্ছেন জর্ডান। পিএসজির জার্সি স্পন্সর করে নাইকি, যে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা আবার জর্ডনেরও স্পন্সর।

বেশ কয়েক বছর আগে পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার সময় ফ্যাশন ক্যাপিটালের সেরা দলের জার্সির দিকে বিশেষভাবে নজর দেওয়ার চুক্তি হয় নাইকির সঙ্গে। শর্ত মোতাবেক একমাত্র পিএসজির জন্য অত্যাধুনিক ও শহরের ফ্যাশনের কথা মাথায় রেখে নাইকির এয়ার জর্ডন সাব ব্র্যান্ডের জার্সি বানানোর কথা হয়। বিশ্বের একাধিক দলকে স্পন্সর করলেও শুধুমাত্র প্যারিসের ক্লাবের হয়েই এই ব্র্যান্ডের বিশেষ জার্সি বানানোর চুক্তি স্বাক্ষর হয়।

শর্ত অনুযায়ী এই ব্র্যান্ডের লভ্যাংশের ৫ শতাংশ পান জর্ডান। চুক্তি অনুযায়ী সেখান থেকে ৫ শতাংশ হিসাবে প্রায় সাত মিলিয়ন ডলার পেয়েছেন জর্ডান। মেসির নাম ও নম্বর লেখা একটি জার্সির দাম প্রায় ১৬২ ডলার। গণমাধ্যমের খবর অনুযায়ী পিএসজি মেসির জার্সি বিক্রি করে এখন পর্যন্ত প্রায় ১৪০ মিলিয়ন ডলার লাভ করেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা