খেলা

টি-টুয়েন্টিতে পঞ্চমস্থানে উঠার সুযোগ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজে সবকটি ম্যাচ জিতলে আইসিসি টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠবে বাংলাদেশ। এতে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে পড়বে দক্ষিণ ও অস্ট্রেলিয়ার মতো দল।

বাংলাদেশ ২৩৪ রেটিং নিয়ে বর্তমানে দশমস্থানে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১ সেপ্টেম্বর থেকে সিরিজ শুরু টাইগারদের। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের পরের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় খেলা শুরু হবে।

দেশের মাটিতে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসি র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে ২৪৪। তবে শীর্ষ পাঁচের মধ্যে জায়গা পেতে হলে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে বাংলাদেশকে। সিরিজে বাংলাদেশ ৫-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৪৮। যদি ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তবে ২৪১ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা।

২০১৩ সালের ওই ম্যাচে ১৫ রানে হারে টাইগাররা। টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০বার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা