ছবি: সংগৃহীত
খেলা

সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক: ইংলিশদের সাথে ওয়ানডে সিরিজ হারে যেন বদলে গেছে বাংলাদেশের টি-টোয়েন্টির রং। চনমনে থেকে মাঠ দাপিয়ে বেড়ানো আর প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে আগ্রাসী ক্রিকেট; তারুণ্যে গড়া সাকিব আল হাসানের দল যেন দুর্বার।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অধিনায়ক সাকিবও যেন বদলে গেছেন। ২২ গজে তার বিচরণ, সতীর্থদের সঙ্গে রসায়ন, ব্যাটিং-বোলিং পারফরম্যান্সে অসাধারণ; সবমিলিয়ে এক অনন্য সাকিবকেই দেখা যাচ্ছে। আর তাতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজেই দিচ্ছে জয়ের হাতছানি।

তিন ম্যাচের সিরিজে ১ম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। আজ বিকেল ৩টার এই ম্যাচে লাল সবুজের দল জিতলেই হবে ইতিহাস, ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের পর প্রথম সিরিজ জয়ের ইতিহাস।

আরও পড়ুন: রোববার আসছে আয়ারল্যান্ড, সূচি প্রকাশ

স্বাগতিক শিবিরে সিরিজ জয় নিয়ে বিশ্বাস শতভাগ। সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার সিরিজ জেতা নিয়ে প্রশ্নের মুখে হাসান প্রতিবারই দিয়েছেন আত্মবিশ্বাস। ‘আমরা ইনশাআল্লাহ্ সিরিজ জিতব। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ্ ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা তরুণ আছি সবাই। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।’

অতীত ইতিহাস বলছে তিন পেসার নিয়ে একাদশ সাজাতে পারে টিম ম্যানেজম্যান্ট। তবে সবকিছু নির্ভর করছে পিচের আচরণের উপর। ম্যাচের দিন দুপুরে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজম্যান্ট।

আরও পড়ুন: স্বপ্নের কথা জানালেন হাসান মাহমুদ

টাইগারদের সামনে হাতছানি দিচ্ছে টানা দুই ম্যাচে সিরিজ নিশ্চিত করার। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের এমন সুযোগ তৈরি হওয়াটাইতো সৌভাগ্যের। বাংলাদেশ কি পারবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে?

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা