খেলা

বিলম্বিত হবে মেসির পিএসজি অভিষেক!

স্পোর্টস ডেস্ক: ফরাসি লিগে পিএসজি হয়ে মেসির অভিষেক এখনও হয়নি। অনুশীলন শুরু করায় একটা গুঞ্জন ছিল শুক্রবারই হয়তো অভিষেক হচ্ছে তার!

কিন্তু ইএসপিএনের খবরে বলা হচ্ছে, পিএসজিতে তার অভিষেকটা আরও বিলম্বিত হচ্ছে! সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে রেইমসের বিপক্ষে দেখা যেতে পারে আর্জেন্টাইন খুদে জাদুরকে। শুক্রবার লিগ ওয়ানে ব্রেস্তের বিপক্ষেও ম্যাচ রয়েছে পিএসজির।

অবশ্য সর্বশেষ স্ট্রাসবুর্গের বিপক্ষে ৪-২ গোলে জেতা হোম ম্যাচটা মাঠে বসেই দেখেছিলেন মেসি। সেদিন আবার আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয়ও করিয়ে দেওয়া হয়। ছিলেন বাকি রিক্রুটরাও।

বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কোচ মওরিসিও পচেত্তিনোকে। কিন্তু মুখে পুরোপুরি কুলুপ এঁটে বসে থাকলেন তিনি! উল্টো বলেছেন, ‘সব কিছুই ইতিবাচকভাবে হচ্ছে।

স্কোয়াডের পরিবেশের সঙ্গে মেসি দ্রুততার সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। সব কিছু মিলিয়ে অনুভূতিটা ভালোই।’

এ সময় এমবাপ্পের দল-বদলের গুঞ্জন নিয়েও প্রশ্ন উঠে। শোনা যাচ্ছে, বর্তমান ট্রান্সফার উইন্ডোতেই হয়তো রিয়াল মাদ্রিদে চলে যাবেন তিনি! কিন্তু পিএসজি কোচ বলেছেন, ‘এমবাপ্পে আমাদের খেলোয়াড়। এই মৌসুমে আমি তাকে দলে চাই।’

এমবাপ্পে পিএসজির প্রতি সন্তুষ্ট- এমন মন্তব্য করে পচেত্তিনো বলেছেন, ‘তার চুক্তির এখনও এক বছর বাকি। সে যদি চুক্তিটি নাও বাড়ায়, তার পরেও সে পিএসজির খেলোয়াড়। আমরা তাকে নিয়ে সন্তুষ্ট। পাশাপাশি আমি নিজেও এটা বুঝি সেও আমাদের নিয়ে সন্তুষ্ট।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা