খেলা

মেসিকে সতর্ক করেলেন ফ্যাব্রেগাস

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ২১ বছর বার্সেলোনায় থাকার পর নতুন ঠিকানা হিসেবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) বেছে নিয়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার নতুন ক্লাবটিতে প্রথম দিনের অনুশীলনও সেরে ফেলেছেন তিনি। নতুন জায়গায় মানিয়ে নেয়ার কাজটা ভালোভাবেই করছেন আর্জেন্টাইন জাদুকর।

তবে মেসির জন্য ফ্রান্সে খেলাটা যে অত সহজ হবে না, তা মনে করিয়ে দিতেও ভোলেননি তার সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস। যিনি বর্তমানে খেলছেন ফ্রান্সেরই আরেক ক্লাব মোনাকোতে। যারা পিএসজির সঙ্গে সমানে সমান লড়াই করে লিগ শিরোপার দৌড়ে। তাই মেসিকে সতর্ক করে দিয়েছেন ফ্যাব্রেগাস।

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনটি মৌসুম মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন ফ্যাব্রেগাস। এর আগে ইয়ুথ ক্যারিয়ারেও লা মাসিয়ায় সতীর্থ ছিলেন মেসি ও ফ্যাব্রেগাস। তাই স্প্যানিশ তারকা বার্সেলোনা ছেড়ে গেলেও তাদের বন্ধুত্বে ফাটল ধরেনি। বরং তা প্রতিনিয়ত শক্তই হয়েছে।

দীর্ঘদিনের পুরোনো বন্ধুকে সতর্ক করে দিয়ে ডেইলি মেইলে দেয়া সাক্ষাৎকারে ফ্যাব্রেগাস বলেছেন, ‘অবশ্যই পিএসজি যখন লিগ জিততে ব্যর্থ হয়, তখন সবাই এটিকে ভয়াবহ ব্যর্থতা হিসেবেই ধরে নেয়। কারণ তারা (পিএসজি) অনেক বেশি টাকা ব্যয় করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘সবাই এটিকে (লিগ ওয়ান) এক দলের লিগ মনে করে। কিন্তু গত পাঁচ বছরে মোনাকো এবং লিল কিন্তু এটি ভেঙে দেখিয়েছে। বিষয়টা মানুষ যত সহজ ভাবে তেমন নয়। এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ আগ্রাসী দল রয়েছে। যাদের দ্রুতগতিসম্পন্ন তরুণ খেলোয়াড় আছে।’

তবে প্যারিসের ক্লাবে মেসির আগমন যে পুরো ফ্রান্সের ফুটবলের জন্যই অনেক বড় একটা ইতিবাচক জোয়ার বয়ে এনেছে, তাও জানিয়েছেন ফ্যাব্রেগাস। বিশেষ করে সব দলের খেলোয়াড়রাই এখন মেসির বিপক্ষে খেলার জন্য অপেক্ষায় থাকবে বলে মনে করেন তিনি।

ফ্যাব্রেগাস বলেছেন, ‘সব ছেলেরাই উত্তেজিত, মেসির বিপক্ষে খেলতে পারবে জেনে। সবাই তার (মেসি) জার্সি চায়। আমি তাদের বলেছি, আমরা এখানে ২৫ জন এবং তার কাছে হয়তো সর্বোচ্চ দুইটা জার্সিই থাকবে।’

এসময় নিজ দল মোনাকোর বিষয়ে তিনি বলেন, ‘মোনাকো দলটিতে অনেক তরুণ প্রতিভা রয়েছে। এটা (মেসির আগমন) তাদের জন্য দারুণ এক পরীক্ষা হবে। যখন সেরা খেলোয়াড়ের মুখোমুখি হতে হয়, তখন তারা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টাই করবে। আমাদের মেসিকে ছাড়াও সবকিছু নিয়ে ভাবতে হবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা