খেলা

পাকিস্তানকে অলআউট করে স্বস্তিতে নেই ক্যারিবিয়ানরা!

ক্রীড়া ডেস্ক : টেস্ট ক্রিকেটে সুদিন আর নেই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ থেকে সিরিজ জিতে গেলেও ঘরের মাঠেও তাদের সংগ্রাম করতে হয়। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে যেভাবে শুরু পেয়েছে, তাতে নতুন করে আশার আলো খুঁজতে গেলে ভুল হবে না।

কিংস্টন টেস্টে পাকিস্তানকে ২১৭ রানে গুটিয়ে দিয়েছে ক্যাবিবিয়ানরা। যদিও দ্রুত অলআউট করে বরং বিপদেই পড়ে গেছে স্বাগতিকরা! নিজেরা ব্যাটিংয়ে নেমে যে ২ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট।

সাবিনা পার্কে পেসারদের দাপটে পাকিস্তানের ব্যাটসম্যানদের একেবারেই সুবিধা করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৭০.৩ ওভারে সফরকারীদের অলআউট করে দেয় তারা। কিন্তু নিজেরা ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আব্বাসের তোপে দিশেহারা।

প্রথম দিনের একেবারে শেষভাগে ইনিংস শুরু করে ২ রানে হারিয়েছে ২ উইকেট। দুটো উইকেটই আব্বাসের শিকার। সবচেয়ে মজার ব্যাপার হলো, পাকিস্তানি পেসার কোনও রান খরচ না করেই পেয়েছেন ২ উইকেট। প্রথম দিন শেষে আব্বাসের বোলিং ফিগারটা এমন- ২-২-০-২।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। কেমার রোচের শিকার হয়ে ইমরান বাট (১১) ফেরেন প্যাভিলিয়নে। খানিক পর জেইডেন সেলস ফেরান আবিদ আলীকে (৯)। ওই জায়গা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আজহার আলী (১৭)। অধিনায়ক বাবর আজম (৩০) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।

পাকিস্তানের সর্বোচ্চ ইনিংস এসেছে ফাওয়াদ আলমের ব্যাট থেকে। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান খেলেছেন ৫৬ রানের ইনিংস। বিপদের সময় ১১৭ বলে খেলা ইনিংসটি সাজান ৬ বাউন্ডারিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে ফাহিম আশরাফের ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ২৩ ও হাসান আলী করেন ১৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার জেসন হোল্ডার। ডানহাতি পেসার ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট নিতে সেলসের খরচ ৭০ রান। আর রোচ ৪২ রান দিয়ে নেন ২ উইকেট।

পাকিস্তানকে ২১৭ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংস শুরু করে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ। আব্বাসের তোপে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান কাইরন পাওয়েল ও এনক্রুমা বনার। দ্বিতীয় দিন শুরু করবেন ক্রেগ ব্র্যাথওয়েট (১*) ও রোস্টন চেস (০*)।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা