খেলা

মেসি অধ্যায়ের সমাপ্তি চান কোম্যান

ক্রীড়া ডেস্ক : মেসি মানেই হয়ে উঠেছিল বার্সেলোনা। অথচ এই মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাতালান ক্লাবের সঙ্গে কোনও সম্পর্ক নেই। নতুন মিশনে এখন অন্য ঠিকানায়। মেসি বার্সেলোনায় নেই, বিষয়টা এখনও অনেকেই বুঝে উঠতে পারেননি।

যে ক্লাবের আলো-বাতাসে তার বেড়ে ওঠা, সেখানকার অবস্থা কী, বলার অপেক্ষা রাখে না। তবে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বাস্তবে থাকছেন। তাই বার্সেলোনায় মেসি-অধ্যায়ের সমাপ্তি চইছেন তিনি।

লা লিগার আর্থিক ও কাঠমোগত বাধায় মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে পারেনি বার্সেলোনা। আনুষ্ঠানিকভাবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে বিদায় জানানোর পর বেশ কয়েকটি ক্লাবে তার যোগ দেয়ার গুঞ্জন ওঠে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিল প্যারিস সেন্ত জার্মেই। শেষ পর্যন্ত সময়ের সেরা খেলোয়াড়ের নতুন ঠিকানা হয়েছে ফরাসি ক্লাবটিতেই।

একে তিনি মেসি, তার ওপর আবার বার্সেলোনায় ছিলেন দীর্ঘ সময়। পেশাদারি ক্যারিয়ারে ১৭ মৌসুম কাটিয়েছেন ন্যু ক্যাম্পে। লম্বা সময় পর এবারই প্রথমবার মেসিকে ছাড়া তাদের মিশন শুরু হতে যাচ্ছে। বিষয়টা একটু অদ্ভুতই বটে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া শিরোপা লড়াইয়ে নামতে কোচ কোম্যানকেও দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। তাছাড়া ভক্ত-সমর্থকদের হতাশার ব্যাপার তো আছেই।

কোম্যান সবকিছু বুঝতে পারছেন, তবে সামনে এগিয়ে যেতে মেসি-অধ্যায় নিয়ে আর নাড়াচাড়া না করা উত্তম বলে মনে করছেন তিনি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ডাচ কোচ বলেছেন, ‘আমাদের বুঝতে হবে প্রত্যেক খেলোয়াড়েরই শেষ আছে। আপনাকে অবশ্যই (মেসি) অধ্যায় বন্ধ করতে হবে। কারণ এখন আমাদের নজর দিতে হবে নতুন মৌসুমের দিকে। দলে নতুন খেলোয়াড়রা এসেছে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেজন্য সময় দরকার।’

গত কয়েকদিনের ঘটনা ভুলে তরুণ দল নিয়ে মিশনে নামার পরিকল্পনা কোম্যানের। তিনি বলেন, ‘এবারের মৌসুমে আমাদের দলটা তারুণ্য নির্ভর, এরাই ভবিষ্যৎ। আমরা এই ক্লাবের ভবিষ্যতের কথা চিন্তা করেই কাজ করছি। গত কয়েকদিনে যা হয়েছে, সেটাতে নজর না দিয়ে এই বিষয়টাতেই এখন আমাদের গুরুত্ব দেয়া উচিত।’

মেসির ক্লাব ছাড়া প্রসঙ্গে বার্সেলোনা কোচের বক্তব্য, ‘ক্লাব ও মেসির মধ্যে কঠিন একটা পরিস্থিতি চলছিল। অনেক সময়ও নেয়া হয়েছে। কিন্তু আমি অবাক হয়েছি যখন শুনলাম মেসি তার বার্সেলোনা ক্যারিয়ার শেষ করে ফেলেছে। এটা কঠিন বিষয়, কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড়ের ব্যাপারে নয়, কথা বলছি লিও মেসি সম্পর্কে, যে অনেক মৌসুম ধরে সেরা খেলোয়াড়। এই মৌসুমে সে আর খেলতে পারছে না, বিষয়টা জেনে আমরা সবাই হতাশ হয়েছি।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা