খেলা

আইপিডিসি উচ্ছ্বাসের অগ্রদূত তামিম

স্পোর্টস ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্সের উচ্ছ্বাসের অগ্রদূত হলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (১০ আগস্ট) তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) এ ব্যাপারে আয়োজিত এক অনুষ্ঠানে তামিম ইকবাল করোনা মোকাবেলায় আইপিডিসির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রসংশা করেন।

অনুষ্ঠানে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি দেশের সবচেয়ে উদ্যমী আর্থিক ব্র্যান্ড, যার লক্ষ্য যুব, নারী ও সুবিধাবঞ্চিতদের কল্যাণ নিশ্চিত করা। তরুণদের মধ্যে পরিবর্তন আনার যে স্পৃহা ও সাহস রয়েছে, আইপিডিসি সেই চেতনাকে অনুপ্রাণিত করতে চায়। তাই আইপিডিসি সবসময়ই তারুণ্যের ইতিবাচকতাকে ধারণ করতে চায়।

তামিমের সঙ্গে আইপিডিসি উচ্ছ্বাসের এই যাত্রা এগিয়ে চলবে আরও নতুন গল্প লিখে, তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইপিডিসির ব্যবসায়িক সততা এবং গ্রাহক ব্যবস্থাপনা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে তামিম বলেন, একটি ব্র্যান্ডের বার্তাবাহক হিসেবে আমি আমার প্রতিটি বার্তার জন্য দায়বদ্ধ। জনগণের আর্থিক সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ততায় সেটি আরও বেশি সত্য।

গত মাসে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে পার্টনাশিপের মেয়াদও বর্ধিত করেছে আইপিডিসি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা