খেলা
রাত দুইটায় 

নতুন প্রস্তাব নিয়ে মেসির দরজায় বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনায় মেসি থাকছেন না এটা সবার জানা। দুদিন আগে বার্সেলোনা থেকে মেসি নিজেও সজল চোখে সংবাদ সম্মেলন করে বিদায় নিয়েছেন। জানিয়েছেন, গন্তব্য এখন অন্যখানে।

রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পর খানিক বাদেই নতুন এক মোড় নিয়েছে বার্সেলোনায়।

কিন্তু স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মেসির জন্য নতুন এক প্রস্তাব নাকি তৈরি করেছে বার্সেলোনা।

স্প্যানিশ টিভি চ্যানেল বেতেভে, সংবাদমাধ্যম স্পোর্ত এবং মুন্ডো ডেপোর্টিভো জানাচ্ছে এ খবর। তাদের খবরে সমর্থন জানিয়ে একই তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোও।

বেতেভের লা পোরতেরিয়া প্রোগ্রামে জানানো হয়েছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পর গভীর রাতে মেসির বাড়িতে গেছেন বার্সেলোনার প্রধান নির্বাহী ফেররান রিভার্টার। মূলত মেসিকে নতুন কোনো প্রস্তাব দিয়ে ক্লাবে থাকতে রাজি করানোর জন্যই গিয়েছেন রিভার্টার।

তবে বেতেভের খবরে সেই প্রস্তাব সম্পর্কে কিছুই জানা যায়নি। এদিকে স্পোর্তের সাংবাদিকরা জানাচ্ছেন, স্থানীয় সময় রাত ২টার সময় মেসির বাড়িতে গিয়েছেন রিভার্টার। পরদিন মেসির ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার গুঞ্জন থাকায় রাতেই গিয়েছেন রিভার্টার- এমনটাই জানাচ্ছে তারা।

মুন্ডো ডেপোর্টিভোর খবরে বলা হয়েছে, লা পোরতেরিয়া প্রোগ্রামের সূত্র মোতাবেক ক্লাবের প্রধান নির্বাহী ফেররান রিভার্টার একটি শেষ চেষ্টা করছেন। পিএসজির সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত থাকায় এটি অসম্ভবই বলা চলে। তবে শেষ একটি চেষ্টা করছে বার্সেলোনা।

দেখা যাক, মেসি-বার্সা কাহিনিতে আসলেই আর কোনো ‘টুইস্ট’ আসে কি না!

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা