খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় টানা জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার সামনে মিশনহোয়াইটওয়াশ । অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক ইতিহাস গড়া বাংলাদেশ মাঠে নামছে চতুর্থ টি-টোয়েন্টিতে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের মতো এবারও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই অস্ট্রেলিয়াকে নাকাল করেছে টাইগার ব্রিগেড। প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ের পর দ্বিতীয়টিতে ৫ উইকেট আর সিরিজ জয়ের ম্যাচে ১০ রানের জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

প্রথম তিন ম্যাচে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙছে না বাংলাদেশ।

আগের ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলা অস্ট্রেলিয়া চতুর্থ ম্যাচে খেলছে দুটি পরিবর্তন নিয়ে। তৃতীয় ম্যাচে অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিস ও অ্যাডাম জাম্পার পরিবর্রতে আজ খেলবেন মিচেল সোয়েপসন ও অ্যান্ড্রু টাই।

শুক্রবার তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও ‍দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা আজ চতুর্থ ম্যাচেও অব্যাহত রাখতে চায় স্বাগতিক বাংলাদেশ।

তবে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল পরাজয়ের বৃত্ত থেকে বের হতে বদ্ধ পরিকর। সিরিজ খোয়ালেও তারা এখন হোয়াইটওয়াশ এড়াতে পরিকল্পনা আটঁছে।

বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া: ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউড।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা