খেলা
টোকিও অলিম্পিক ২০২০

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক: আবারো মুখোমুখি হয়েছিলো ল্যাতিন আমেরিকার দুই দ্বৈরথ ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফুটবলে নয়। এবার লড়াইটা হয়েছিলো ভলিবলে। টোকিও অলিম্পিকের ভলিবলে তৃতীয় স্থান তথা ব্রোঞ্জ লড়াইয়ে মুখোমুখি হয়েছিলো তারা।

এদিকে স্বর্ণ জেতার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিলো দুই দলের। ব্রোঞ্জ মেডেলের জন্য পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিলকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে আর্জেন্টিনা দল।

আরিয়াক এরেনায় বাংলাদেশ সময় সকাল ১০.৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম সেট জিতেছিলো আর্জেন্টিনা। পাক্কা ৩০ মিনিট ধরে চলা সেটে আর্জেন্টিনা জেতে ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ২৫-২০ পয়েন্টে সেটটি জিততে তারা সময় নেয় ২৬ মিনিট। প্রথম দুই সেটে ১-১ হওয়ার পর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় তৃতীয় সেটে।

যেখানে কখনও এগিয়ে যায় আর্জেন্টিনা, আবার কখনও ঘুরে দাঁড়ায় ব্রাজিল। শেষপর্যন্ত ৩১ মিনিটব্যাপী লড়াইটি ২৫-২০ পয়েন্টে জিতে নেয় ব্রাজিলিয়ানরা। পরপর দুই সেট হেরে পিছিয়ে পড়লেও চতুর্থ সেটে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় আর্জেন্টিনা। এবার তারা ব্রাজিলকে হারায় ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে। এই সেটের ব্যাপ্তি ছিলো ২৯ মিনিট।

চার সেটে দুই দলই দুইটি করে জেতায় ম্যাচ গড়ায় ফল নির্ধারণী পঞ্চম সেটে। সেখানেও ছিল জমজমাট লড়াই। তবে শেষপর্যন্ত ১৫-১৩ ব্যবধানে জিতে ম্যাচটি নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

যার সুবাদে অলিম্পিক ভলিবলে দীর্ঘ ৩৩ বছর পর পদকের দেখা পেল তারা। এর আগে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকেও ভলিবল থেকে ব্রোঞ্জ জিতেছিল আর্জেন্টিনা। এবার টোকিওতে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়েও পেল ব্রোঞ্জ মেডেল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা