খেলা

নেইমারের সঙ্গী হতে প্যারিসেই যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক: গেলো বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বার্সার সাথে থাকছে না লিওনেল মেসি।
এ খবর মোটামোটি সবার জানা। তবে আর্জেন্টাইন সুপারস্টারের গন্তব্য তাহলে কোথায়? এমন প্রশ্ন মেসিভক্তদের মনে।

তবে কয়েকদিন থেকে মেসির গন্তব্য নিয়ে নানা গুণজন ছিলো ফুটবল পাড়ায়। এর মধ্যে ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালির কয়েকটি ক্লাবের নাম আসলেও এখন অনেকটাই পরিস্কার যে, মেসির গন্তব্য প্যারিস।

শেষপর্যন্ত ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতেই দেখা যেতে পারে মেসিকে- বিভিন্ন সূত্র এমনটিই আভাস দিচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব তাড়াতাড়ি আসবে বলে টুইট করেছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি।

টুইটারে তিনি লিখেছেন, ‘আলোচনা শেষ। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ তিনি টুইটে নিশ্চিত করেছেন মেসি পিএসজিতেই সই করতে যাচ্ছেন।

আরেকটি সূত্র বলেছে, মেসি যদি সেখানে যায়, তাহলে সেখানে প্রতি বছর ৪০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। আগামী মঙ্গলবার প্যারিসের ঐতিহ্যশালী আইফেল টাওয়ারের সামনে মেসির পিএসজি আগমণের খবর ঘোষণা করবেন স্বয়ং কাতারের খলিফা বিন হামাদ।

ইতিমধ্যেই মেসি ও তার বাবার সাথে কথা বলছে ক্লাবকর্তারা। স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো ও দলের অন্যতম তারকা নেইমার অত্যন্ত আগ্রহী মেসিকে আনার জন্য। আনুষ্ঠানিক ঘোষণার আগেই চারিদিকে নানা গুঞ্জন পিএসজিতে কত নম্বর জার্সিতে দেখা যাবে মেসিকে। তাও প্রায় ঠিকঠাক- মেসি প্যারিসের দলটিতে গেলে ১৯ নম্বর জার্সি পরবেন বলেও নাকি আগ্রহ প্রকাশ করেছেন।

মেসিকে নেয়ার দৌঁড়ে ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। তবে দলটির কোচ পেপ গার্দিওয়ালা শুক্রবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে মেসিকে পাওয়ার দৌঁড় থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।

তাই এ সময়ে বিশ্বের সবচেয়ে বড় তারকার পিএসজিতে যাওয়ার খবরটি অবাক করার মতোও কিছু নয়। কারণ এ মুহূর্তে পিএসজি ও ম্যানচেস্টার সিটির মতো হাতে গোনা দুই-একটি ক্লাবেরই মেসিকে নেয়ার আর্থিক সক্ষমতা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা