খেলা

প্রথমবার নারী বক্সিংয়ে জাপানের সোনা

সাননিউজ ডেস্ক: জাপানের হয়ে অলিম্পিকে প্রথমবারের মতো নারী বক্সিংয়ের সোনা জিতলেন সেনা ইরি। মঙ্গলবার (৩ আগস্ট) টোকিওতে ফিলিপাইনের নেস্তি পেটেসিওকে হারিয়েছেন ইরি।

বক্সিংয়ের ইতিহাসে প্রথমবার ফিলিপাইনকে সোনা পদক এনে দেওয়ার অপেক্ষায় ছিলেন পেটেসিও। কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। অলিম্পিকের স্কোরিংয়ের স্বচ্ছতা আরও বাড়ানোর জন্য সবগুলো রাউন্ড শেষে বিচারকদের সর্বসম্মত যে স্কোর কার্ডের স্কোর স্ক্রিনে ফুটিয়ে তোলা হয়েছে, তাতে রায় গেছে ২০ বছর বয়সি ইরির পক্ষে।

জাপানের জাতীয় ক্রীড়া সুমো’র জন্য বরাদ্ধ কোকুগিকান অ্যারেনায় অনুষ্ঠিত বক্সিংয়ের প্রথম রাউন্ডে দুই বক্সারকেই বেশ উৎফুল্ল মনে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত ভালো করেন ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ন ২৯ বছর বয়সি পেটেসিও। তৃতীয় রাউন্ডের লড়াইও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। কিন্তু ওই রাউন্ডে বিচারকদের রায় গেছে ইরির পক্ষে। এ সময় মুখে হাত দিয়ে কাঁদতে দেখা যায় তাকে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা