খেলা

কোনো পদকই ছোঁয়া হলো না জকোভিচের!

স্পোর্টস ডেস্ক: এখন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। গোল্ডেন স্ল্যামের স্বপ্ন নিয়ে এসেছিলেন টোকিও অলিম্পিকে। কিন্তু সেই স্বপ্ন স্বপ্ন রয়ে গেলো। হলো না কোনো পদকে ছোঁয়া।

এদিকে জকোভিচ যে ফর্মে এই বছরটা কাটাচ্ছিলেন, তাতে করে নিশ্চিত সোনার পদকটা তার গলায় উঠবে, তেমনটাই ভেবে নিয়েছিল সবাই। কিন্তু বড় তারকারাও হোঁচট খায়। সেটা আবারও দেখিয়ে দিলো টোকিও অলিম্পিক। সেমিফাইনালেই আলেকজান্ডার জেভেরভের কাছে হেরে গেলেন জকোভিচ।

শুধু তাই নয়, শেষ ২৪ ঘণ্টা মোটেও ভালো গেল না জোকারের। এই সময়ের মধ্যে টানা তিন ম্যাচে হেরে গেলেন টেনিসে সবচেয়ে সফল তারকাদের একজন।

শনিবার পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদকও জিততে পারলেন না তিনি। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে স্পেনের পাবলো ক্যারেনা বুস্তার কাছে ৪-৬, ৭-৬ (৮-৬), ৩-৬ সেটে হেরে গেলেন তিনি।

শুক্রবার সেমিফাইনালে হারের পর মিশ্র দ্বৈতে জার্মানির কাছে হেরে স্বর্ণ জয়ের সব স্বপ্নই শেষ হয়ে যায় জকোভিচের। ২৪ ঘণ্টার ব্যবধানে তিনি হেরে গেলেন স্প্যানিশ তারকা ক্যারেনা বুস্তার কাছে।

ম্যাচ হারের পর কতটা হতাশ হয়েছেন জকোভিচ, তা তিনি কোর্টেই প্রকাশ করে ফেলেন। ক্যারেনা বুস্তার কাছ যখন একের পর এক সেট পয়েন্ট হারাচ্ছিলেন, তখন হতাশায় র্যাকেট ছুঁড়ে ফেলতেও দেখা গেছে তাকে।

এদিকে চলতি বছর এরই মধ্যে তিনটি গ্র্যান্ড স্লামের সবগুলোই জিতে নিয়েছেন। অলিম্পিকে টেনিসের সিঙ্গেলে কোনো সোনা জয় হয়নি সার্বিয়ান এই তারকার। ১৯৮৮ সালে কেবলমাত্র স্টেফি গ্রাফিই গোল্ডেন স্ল্যাম জয় করার কৃত্বিত্ব দেখিয়েছেলেন। জকোভিচের সামনে যদিও এখনও একটি গ্র্যান্ড স্লাম বাকি আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা