খেলা

স্বর্ণ জয়ে লেডেকির হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক : ৮০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে টানা তিন অলিম্পিকে স্বর্ণপদক জেতার রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। শনিবার (৩১ জুলাই) সাঁতারের রানি পানিতে নেমে জিতেন ৮০০ মিটার ফ্রি স্টাইলের স্বর্ণপদক। প্রথম নারী সাঁতারু হিসেবে তিনি এ অনন্য কীর্তি গড়েন।

এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিও ডি জেনারিওতে এ ইভেন্টে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছিলেন লেডেকি। স্বর্ণপদক জিততে লেডেকি হারিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আরিয়ার্ন টিটিমাসকে।

লেডেকি সময় নিয়েছেন ৮ মিনিট ১২.৫৭ সেকেন্ড। ১.২৬ সেকেন্ড বেশি সময় নিয়ে অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটিমাস রৌপ্যপদক পেয়েছেন। ইতালির সিমোনা কুয়াদারেল্লা তৃতীয় হয়েছেন ৮ মিনিট ১৮.৩৫ সেকেন্ড সময় নিয়ে।

সব মিলিয়ে লেডেকির এটি দশম অলিম্পিক পদক। যেখানে স্বর্ণপদকই আছে সাতটি। ২০২৪ অলিম্পিকেও খেলার আগ্রহ আছে তার। তিনি বলেন, ‘এটা মোটেও আমার শেষ পুলে নামা নয়। আমি ২৪-এ দাঁড়িয়ে আছি। ২৮ পর্যন্ত পুলে কাটাতে চাই।’

দুদিন আগে সাঁতারের নতুন ইভেন্ট ১৫০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম স্বর্ণপদক পান লেডেকি। এর আগে মেয়েদের ২০০ মিটার ফ্রি স্টাইলে আরিয়ার্ন টিটিমাসের কাছে হেরেছিলেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা