খেলা
টোকিও অলিম্পিক

অনন্য উচ্চতায় জাপানী সহোদর 

ক্রীড়া ডেস্ক: অনন্য এক উচ্চতায় উঠলেন জাপানী সহোদর। প্রথমে জুডোয় সোনার পদকে চুমু আঁকলেন বোন উতা আবে। ঘণ্টা খানেক পর সোনার পদক জিতলেন ভাই আবে হিফুমি। অলিম্পিকের ইতিহাসে চিরদিনের জন্য প্রথমও হয়ে গেলেন জাপানের এই দুই সহোদর।

টোকিও অলিম্পিকসে রোববার (২৫ জুলাই) জুডোর মেয়েদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জিতেন উতা। বোনের সাফল্যের পর ৬৬ কেজি শ্রেণিতে সেরা হন ভাই হিফুমি। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম একই দিনে দুই সহোদর সোনা জয়ের কীর্তি গড়লেন।

উতা আবেউতা আবেআবে হিফুমিআবে হিফুমিজর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে সহজেই হারিয়ে সোনা জেতেন হিফুমি। ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার আন বউল ও ব্রাজিলের দানিয়েল কাগনিন।

জুডো থেকে এ পর্যন্ত ৩টি সোনা জিতেছে স্বাগতিক জাপান। উতা ও হিফুমির আগে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তাকাতো নাওহিসা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা