খেলা

বার্সেলোনাকে ফিলিস্তিনের ধন্যবাদ

ক্রীড়া ডেস্ক : ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল। জেরুজালেমের টেডি স্টেডিয়ামে আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ম্যাচটি। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন এনেছে লিওনেল মেসির দল। এই ম্যাচ খেলতে ইসরায়েল সফর করবে না তারা। ফিলিস্তিনিদের বয়কট আহ্বানে সাড়া দেয় মেসির ক্লাব।

বার্সেলোনার ম্যাচটি বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। রোববার (১৮ জুলাই) রাতে পিএফএর প্রধান জেনারেল জিব্রিল রাজুব ধন্যবাদ জানালেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাকে।

কোপা আমেরিকা জয়ী মহাতারকা মেসি এখন আছেন ছুটির মেজাজে। তার জন্যও স্বস্তির খবর ম্যাচটি খেলতে হচ্ছে না। একই সঙ্গে ধন্যবাদ পাচ্ছেন ফিলিস্তিনিদেরও। শুরু থেকেই ম্যাচটি নিয়ে আপত্তি জানায় ফিলিস্তিনিরা। কট্টর ইহুদি সমর্থকদের জন্য বিতর্কিত এক ক্লাব বেইতার জেরুজালেম। যেখানে হরহামেশাই আরব ফুটবলার ও মুসলিমদের দুয়োধ্বনির সঙ্গে মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করা হয়।

ঠিক এই ক্লাবের বিপক্ষে ম্যাচটি না খেলার বার্সেলোনার সিদ্ধান্তকে স্বাগত জানাল পিএফএ। হোয়ান লাপোর্তাকে পাঠানো চিঠিতে তারা লিখেছে, ‘ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও লাখ লাখ ফুটবল ভক্তের অধিকারকে সম্মান জানানোয় সাধুবাদ দিচ্ছি বার্সেলোনাকে।’

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন নতুন খবর নয়। নিজেদের ভূখণ্ডে দখলদার ইহুদিদের হাতে প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও অমানবিক অত্যাচার বন্ধ রাখেনি ইসরায়েল। নামাজ কিংবা রোজা, কিছুতেই তাদের মনুষ্যত্ব টলছে না। প্রতিবাদী ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ প্রতিদিনের চিত্র।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা