খেলা

অলিম্পিকের পর অবসরে সানিয়া!

ক্রীড়া ডেস্ক : আগামী ২৩ জুলাই থেকে জাপানে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক গেমস। ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে চতুর্থবার অলিম্পিক গেমসে অংশ নিতে যাচ্ছেন সানিয়া মির্জা। গেমস শুরুর আগেই ৩৪ বছর বয়সি এ তারকার অবসর নিয়ে গুঞ্জন রটেছে।

অনেকেই বলাবলি করছেন- অলিম্পিকের পর ভারতীয় তারকা সানিয়া মির্জা কি টেনিসকে বিদায় বলবেন? তবে এসব আলোচনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় সানিয়া জানিয়েছেন, এখনও টেনিসকে বিদায় জানানোর চিন্তাভাবনা করছেন না।

সানিয়া মির্জা বলেন, সত্যি কথা বলতে— আমার বয়স ৩৪ হয়ে গেছে। আমি জানি না আর কতদিন খেলতে পারব। আমি যখন রোজ সকালে ঘুম থেকে উঠে, এই ভাবনাটা কিন্তু আমাকে যন্ত্রণা দেয়। আমি জানি না, পরের দিনটাও আমি পাব কিনা। আমার তিনটি অস্ত্রোপচার হয়েছে, একটা সন্তান আছে। আমি টেনিস খেললে শতভাগ দিতে চাইব।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা আরও বলেন, অবসর নেয়ার কোনো পরিকল্পনা আমার এখনও নেই। আমার শারীরিক ফিটনেস এখনও ঠিক আছে। আমি নিজে যেহেতু ফিট আছি, তাই আরও কিছু দিন খেলে যেতে চাই।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা