খেলা

মাশরাফিকে ছাড়িয়ে যাচ্ছে তামিমও

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় পাঁচ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে তিনি জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যান ।

ওয়ানডেতে দেশের হয়ে এতদিন ২৬৯ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন মাশরাফি। এখন ২৭৬ উইকেট নিয়ে সবার উপরে সাকিব।

সাকিব আল হাসান মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার মাত্র দুই ম্যাচের ব্যবধানে তামিমও ছাড়িয়ে যাচ্ছেন জাতীয় দলের এ সাবেক সফল অধিনায়ককে। ম্যাশ দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১৮টি ওয়ানডেতে অংশ নেন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় স্বাগতিকদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। এদিন মাঠে নামার মধ্য দিয়ে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে মাশরাফিকে ছাড়িয়ে দ্বিতীয় পজিশনে উঠে যাবেন তামিম। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইতোমধ্যে ২১৮টি ম্যাচ খেলেছেন।

দেশের হয়ে সবচেয়ে বেশি ২২৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বাবা-মা করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজের আগেই জিম্বাবুয়ে সফর থেকে হঠাৎ করেই দেশে ফেরেন মুশফিক।

২১৫তম ওয়ানডেতে অংশ নিতে যাচ্ছেন সাকিব। দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে পূর্ণ হবে মাহমুদউল্লাহ রিয়াদের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা