খেলা

অলিম্পিকে দেশের পতাকা বহন করবেন আরিফুল

ক্রীড়া প্রতিবেদক : টোকিও অলিম্পিকের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম। বুধবার (১৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বিওএ মহাসচিব বলেছেন, ‘২০১৬ সালে রিও অলিম্পিক গেমসে গলফার সিদ্দিকুর রহমান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় তাকে ওই গেমসে বাংলাদেশের পতাকা বহনের জন্য মনোনীত করা হয়েছিল। টোকিও অলিম্পিক গেমসে আর্চার রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও ২৩ ও ২৪ জুলাই খেলা থাকায় তাকে টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা বহন করার জন্য মনোনীত করা সম্ভব হয়নি।’

‘অপরদিকে শ্যুটার আব্দুল্লাহ হেল বাকীর খেলা ২৫ জুলাই হওয়ায় তাকেও আমরা বিবেচনায় রাখছি না। তাই টোকিও অলিম্পিক গেমসে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম অলিম্পিক সলিডারিটির তত্ত্বাবধানে তিন বছর যাবত ফ্রান্সের প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। গত এসএ গেমসে রৌপ্য পদক জয় করেন এই সাঁতারু।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা