খেলা
টোকিও অলিম্পিক

নাম সরিয়ে নিলেন ফেদেরার

ক্রীড়া ডেস্ক: আগামী টোকিও অলিম্পিকে সর্বোচ্চ ২০টি গ্রান্ডস্লাম জয়ী টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে দেখা যাচ্ছে না। দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই সুইস তারকা। এর ফলে নাদাল-ফেদেরার বিহীন টেনিস প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে টোকিও অলিম্পিক।

এর আগে রাফায়েল নাদাল অলিম্পিকের পুরুষ একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে ফেদেরার নাম প্রত্যাহারের কারন ফিটনেস।

বিশ্ব র‍্যাংকিংয়ে বর্তমানে নয়ে থাকা ফেদেররের হাঁটুতে ২০২০ সালে তিনটি অস্ত্রোপচার হয়েছে। কোর্টের বাইরে ছিলেন বছরের পুরোটাই। পছন্দের টুর্নামেন্ট উইম্বলডনে ফিরলেও বাদ পড়েছেন বাজেভাবে। উইম্বলডনের যে ঘাসের কোর্টে কখনো ৬-০ গেমে সেট হারেননি, সেটাই ঘটেছে এবার। ফের তাঁকে ঘাসের কোর্টে দেখা যাবে কিনা তাই নিয়েও রয়েছে সংশয়।

যে হাঁটুর চোট থেকে সেরে উঠতে বিরতি নিয়েছিলেন, সেই চোটই ফের মাথাচড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়ে এই টেনিস কিংবদন্তি লেখেন, ‘ঘাসের কোর্টের মৌসুম চলার সময়েই আমি হাঁটুর চোটে আক্রান্ত হই। আমি মেনে নিয়েছি, আমাকে টোকিও অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়াতেই হবে। আমি খুবই হতাশ। কারণ, নিজের দেশের প্রতিনিধিত্ব যতবার করেছি, প্রতিবার তৃপ্তি পেয়েছি অনেক।’

এর মাঝেই সেরে উঠতে কাজ শুরু করে দিয়েছেন ফেদেরার। আশাবাদী সামনের গ্রীষ্মেই মাঠে ফেরার। তিনি আরও লেখেন, ‘আমি এর মধ্যেই চোটের পুনর্বাসন শুরু করে দিয়েছি। আশা করব, সামনের গ্রীষ্মেই আবার কোর্টে ফিরতে পারব। গোটা সুইস দলকে আমার শুভকামনা। আমি দূর থেকে তাঁদের সমর্থন করে যাব।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা