খেলা
পেনাল্টি মিস

বর্ণবাদের শিকার ইংল্যান্ডের খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক: স্বপ্ন ছিলো। স্বপ্নের কাছে গিয়েও পূরণ হলো না। হায়! আফসোস! এমনই অনেক কথাই ভাবছে ইংল্যান্ড ফুটবল দলের সদস্যরা। এবার ইউরো ২০২০-এর ফাইনালে ইতালির কাছে ট্রাইব্রেকারে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তবে গুলোকে ছাপিয়ে আলোচনায় এসেছে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের অনলাইনে বর্ণবাদী অবমাননার শিকার হওয়ার ঘটনা।

এসব বর্ণবাদী অবমাননার নিন্দা জানিয়েছেন দলটির ম্যানেজার গ্যারেথ সাউথগ্যাট থেকে শুরু রাজপরিবারের সদস্য ও রাজনীতিবিদরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইতালির বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে মার্কাস রাশফোর্ড (২৩), জ্যাডন সানচো (২১) ও বুকায়া সাকা (১৯) গোল করতে ব্যর্থ হওয়ায় এসব বর্ণবাদী হয়রানির টার্গেটে পরিণত হন। ১-১ গোলে খেলা শেষ হওয়ার পর খেলাটি পেনাল্টিতে গড়ায়।

বর্ণবাদী আপত্তিকর মন্তব্যের ঘটনায় পুলিশ একটি তদন্ত শুরু করেছে এবং দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও অনেক সমালোচক এমন ঘটনার জন্য কয়েকজন মন্ত্রীর ভণ্ডামিকে দায়ী করছেন। কারণ টুর্নামেন্টে চলাকালে খেলোয়াড় বড় ধরনের একটি বর্ণবাদবিরোধী অবস্থানকে তারা সমর্থন জানাননি।

ইংল্যান্ড দলের ম্যানেজার এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েকজনের জন্য এগুলো ভুলে যাওয়ার মতো না। কিছু কিছু মন্তব্য বিদেশ থেকে করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। কিন্তু এগুলোর কয়েকটি এই দেশ থেকেই করা হয়েছে।

বর্ণবাদবিরোধী অবস্থানের জন্য প্রশংসা কুড়িয়েছে ইংল্যান্ডের ফুটবল দল। অনেক খেলোয়াড় বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন বর্ণের লোকজন নিয়ে গড়া দলটিকে আধুনিক ব্রিটেনের আরও বেশি বৈচিত্রের প্রতিফলন হিসেবে তুলে ধরা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পর মার্কিন ফুটবলার কলিন কায়েপারনিককে অনুসরণ করে প্রত্যেক ম্যাচের আগে হাঁটু গেড়ে বর্ণবাদ ইস্যুকে তুলে ধরেছেন ইংল্যান্ডের খেলোয়াড়রা। বর্ণবাদ বৈষম্যের বিরুদ্ধে সংহতির প্রদর্শন হিসেবে তারা এটি করতেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা