খেলা

ওয়ানডে মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: একমাত্র টেস্টে হয়ে গেলো কয়েকদিন। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। টেস্ট শেষ হয়ে ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারারে স্পোর্টস ক্লাব মাঠেই হবে সব ম্যাচ।

সোমবার (১২ জুলাই) এ উপলক্ষে ওয়ানডের মিশন শুরু করেছে টাইগাররা। তিন দিন অনুশীলন করে বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে নামবে দুই দল। তার আগে অবশ্য ১৪ জুলাই ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ শুরুর আগে দুর্ভাবনায় বাংলাদেশ শিবির। হাঁটুর চোটে একমাত্র টেস্টে মাঠে নামতে পারেননি তামিম ইকবাল। ৫০ ওভারের সিরিজে ওয়ানডে অধিনায়ককে পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও আছে সংশয়।

যদিও জানা গেছে, ওয়ানডে সিরিজ খেলাতেই মূলত টেস্ট সিরিজে তামিমকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

পরিসংখ্যানে জিম্বাবুয়ে থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। দুই দল সব মিলিয়ে ৭৫টি ওয়ানডে খেলেছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৪৭ ম্যাচ। অবশ্য জিম্বাবুয়ের মাটিতে জয় সংখ্যায় পিছিয়ে বাংলাদেশ। ২৮ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ১৩টিতে, জিম্বাবুয়ের জয় ১৫টিতে।

২০১৩ সালের সর্বশেষ সফরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই সিরিজে হেরে তখনকার অধিনায়ক মুশফিকুর রহিম অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন।

আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টেস্টের মতো সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।

এদিকে ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

তবে ভিসা ভিসা জটিলতার কারণে রুবেল হোসেন ও যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন জিম্বাবুয়ে যেতে পারেননি। বিসিবি সূত্রে জানা গেছে আজকালের মধ্যেই দুজন দেশ ছাড়বেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা