খেলা

টোকিও তে দর্শকহীন অলিম্পিক

ক্রীড়া ডেস্ক: গত কয়েক দিনে টোকিও-তে করোনার সংক্রমণ লাফিয়ে বেড়েছে। অলিম্পিকে যোগ দিতে যাওয়া বেশকিছু খেলোয়াড়েরও করোনা ধরা পড়েছে। ফলে ঝুঁকি নিতে চাইছেন না জাপানের প্রধানমন্ত্রী। টোকিও শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। লকডাউন না হলেও নাগরিকের চলাফেরায় রাশ টানা হয়েছে। এই পরিস্থিতিতে টোকিও-তে অলিম্পিক স্টেডিয়ামেও যেতে পারবেন না কোনো দর্শক। আগে ঠিক হয়েছিল, ৫০ শতাংশ দর্শক খেলা দেখতে যেতে পারবেন।

তবে বিদেশি দর্শকরা আসতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিল জাপান। বৃহস্পতিবার জাপান অলিম্পিকের প্রধান কর্মকর্তা সেইকো হাসিমোতো জানিয়েছেন, অলিম্পিক হলেও তা খুব সীমাবদ্ধ ভাবে আয়োজন করা হবে। করোনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত তাদের নিতেই হয়েছে।

টোকিও-তে দর্শকশূন্য স্টেডিয়ামে অলিম্পিক হলেও পার্শ্ববর্তী ফুকুশিমা, মিয়াগি এবং শিজুওকায় এখনো অতিরিক্ত নিয়ন্ত্রণের কথা ঘোষণা হয়নি। ফলে সেখানে এখনো ৫০ শতাংশ দর্শক স্টেডিয়ামে যেতে পারবেন বলে জানিয়েছন অলিম্পিক কর্মকর্তারা। সর্বোচ্চ ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে যেতে পারবেন। তবে প্যারা অলিম্পিকের ক্ষেত্রেও সেই নিয়ম বজায় থাকবে কি না, তা স্থির হবে ৮ অগাস্ট অলিম্পিক শেষ হওয়ার পরে। আগামী ২৩ জুলাই অলিম্পিক শুরু হওয়ার কথা।

গত বছরেই জাপানে অলিম্পিকের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়। এ বছরও অলিম্পিক হবে কি না, তা নিয়ে বহু ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অলিম্পিক আয়োজনের বিরোধী ছিলেন।

জাপানের নাগরিক সমাজের একাংশও অলিম্পিকের বিরোধিতা করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত জাপান সিদ্ধান্ত নেয়, অলিম্পিক হবে, তবে নিয়মের কড়াকড়ি থাকবে। অলিম্পিকের সঙ্গে যুক্ত সকলকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু তাতেও টোকিওতে সংক্রমণ বৃদ্ধি আটকানো যায়নি। এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা