খেলা

বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সবাই যখন যাওয়া-আসা নিয়ে ব্যস্ত তখন অন্য প্রান্তে দারুণ অধিনায়কসূলভ ইনিংস খেলে যাচ্ছিলেন মুমিনুল হক। ৯২ বল খেলে ব্যক্তিগত ৭০ রানে আউট হন টাইগারদের টেস্ট অধিনায়ক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন লিটন দাশ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পর পর দুই ওভারে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান বিদায় নেওয়ায় বেশ বিপাকে পড়তে হয়েছে টিম টাইগারকে। দলের বিপর্যয়ে ব্যাটিং শুরু করেন মুমিনুল হক। সেখান থেকে টেস্ট ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি।

দলীয় মাত্র ৮ রানে ২ উইকেট হারায় সফরকারীরা। ব্লেসিং মুজারবানির শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার সাইফ হাসান (০) ও নাজমুল হোসেন শান্ত (২)।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বুধবার (০৭ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

ইনজুরির কারণে একাদশে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। এছাড়া বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহী। ফিরেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাদমান ইসলাম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা