খেলা

তামিমকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: হারারে টেস্টের টসে খুশি দুই দলের অধিনায়কই। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক টস জিতে বেছে নিলেন ব্যাটিং। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেইলর বললেন, তাদের চাওয়া ছিল আগে বোলিংই।

টসের আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। হাঁটুর চোটে এই ম্যাচ খেলা নিয়ে সংশয়ে থাকা তামিম ইকবালকে শেষ পর্যন্ত পাচ্ছে না দল। সাইফ হাসানের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করবেন সাদমান ইসলাম।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানির দল জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ বেছে নিয়েছে ৮ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলানোর নিরাপদ পথ। স্কোয়াড ঘোষণার কয়েকদিন পর নাটকীয়ভাবে দলে আসা মাহমুদউল্লাহ ঢুকে গেছেন একাদশেও। অভিজ্ঞ এই ক্রিকেটার সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে। হতাশাজনক ফর্মের ধারাবাহিকতায় রাওয়ালপিন্ডিতে ওই টেস্টে হ্যাটট্রিক বলে বাজে শট খেলে আউট হওয়ার পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি।

টস জিতে অধিনায়ক মুমিনুল বললেন, চতুর্থ ইনিংসে চোখ রেখে তার এই সিদ্ধান্ত। “উইকেট দেখে শুষ্ক মনে হচ্ছে। আমার মনে হয়, চতুর্থ ইনিংস গুরুত্বপূর্ণ হবে, উইকেটে স্পিন ধরতে পারে।”

তবে টেইলর আগে বোলিং করতে পেরে খুশি প্রথম দিনের কথা ভেবে।

“আমরা খুশি, আগে বোলিংই করতাম টস জিতলে। হারারে স্পোর্টস ক্লাবে বরাবরই আমাদের জন্য বোলিংয়ের ভালো দিন হয়ে আসছে। আকাশে কিছুও মেঘও আছে এখন, তা হয়তো সরে যাবে। তবে বোলাররা উইকেট কাজে লাগাতে পারবে বলেই আশা করি।”

জিম্বাবুয়ের হয়ে নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের না খেলা নিশ্চিত ছিল আগে থেকেই। কোভিড আক্রান্ত পরিজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে আছেন দুজন। তাদের হয়ে টেস্ট ক্যাপ পাচ্ছেন দুই ক্রিকেটার, ব্যাটসম্যান টাকুদজয়নাশে কাইটানো ও অলরাউন্ডার ডিওন মায়ার্স।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমু হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি।

জিম্বাবুয়ে একাদশ: টাকুদজয়নাশে কাইটানো, রয় কাইয়া, রেজিস চাকাভা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), টিমাইসেন মারুমা, ডিওন মায়ার্স, মিল্টন শুম্বা, ডোনাল্ড টিরিপানো, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা