খেলা

৮ বছর পর জিম্বাবুয়ের মাঠে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ের মাটিতে খেলতে নামছে টাইগাররা। বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস গ্রাউন্ডে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল।

সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টেস্টের সবক’টিতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে সবশেষ দেখায় গত বছর দেশের মাটিতে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারায় টাইগাররা।

দীর্ঘদিন পর জিম্বাবুয়ের মাঠে খেলতে গিয়েছেন মুমিনুলরা। দলের অনেকেরই নেই জিম্বাবুয়েতে খেলার অভিজ্ঞতা। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হতে পারে ডোমিঙ্গো বাহিনীর। যদিও এক সপ্তাহ আগেই সেখানে পৌঁছে গেছে দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ টেস্টে বাংলাদেশের জয় সাত ম্যাচে। আর ড্র তিনটিতে। টেস্টে টাইগারদের সবচেয়ে বেশি জয় এই দলটির বিপক্ষে। এ পরিসংখ্যান বলছে দারুণ দাপুটে বাংলাদেশ। কিন্তু মুদ্রার যে দুটি রূপ থাকে সেটিও দারুণ সত্য। টাইগারদের সাফল্যের বড় অংশটাই যে নিজেদের মাটিতে। কিন্তু জিম্বাবুয়ে সফরে গিয়ে সাত ম্যাচে মাত্র এক জয় ও এক ড্র। তাও সেই ২০১৩ সালে।

এই হিসেবে প্রায় ৮ বছর আগের জয়ের অনুপ্রেরণা নিয়েই স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামছে টাইগাররা। জিম্বাবুয়ের সঙ্গে এখন পর্যন্ত চারটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ দল। সেখানে তিনটিতে হার ও সবশেষ একটিতে ড্র। তাই বাংলাদেশ অধিনায়কের সামনে দিন বদলের চ্যালেঞ্জ।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা