খেলা

কাল নামছে আর্জেন্টিনা-কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৭টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া।

দুর্দান্ত পারফরম্যান্সে ইকুয়েডরকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এসেছে মেসি বাহিনী। কলম্বিয়ার বিপক্ষেও কী সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ফুটবল প্রেমিদের মনে।

অন্যদিকে কলম্বিয়াও বেশ শক্ত প্রতিপক্ষ। লাতিনের যে কয়টি কঠিন প্রতিপক্ষ রয়েছে তার মধ্যে কলম্বিয়া একটি। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসে তারা।

টুর্নামেন্টে কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা দুর্দান্ত খেলেছেন। তাকে ফাঁকি দিয়ে গোল করা খুবই কঠিন ব্যাপার। দুবান জাপাতা, ডেভিনসন সানচেজ, হোসে জিমেনেজ, ইয়েরি মিনা কিংবা ম্যাতিয়াস বোরজারা দারুণ প্রত্যয়ী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে।

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে ১৯৯৩ সালের পর বড় কোনো একটি শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারবে আর্জেন্টিনা। সেদিকেই এখন চোখ সব ফুটবলপ্রেমীদের।

এ পর্যন্ত আর্জেন্টিনা এবং কলম্বিয়া ৪০ বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ ম্যাচে। কলম্বিয়ার জয় ৯টিতে। বাকি ৮টি ছিল ড্র।

যদি কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা কোপার ফাইনাল নিশ্চিত করতে পারে তবে কোপা পরিণত হতে পারে বিশ্বকাপে। এখন অপেক্ষার পালা কি করে মেসি বাহিনী।

সান নিউজ/এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা