খেলা

ঠিকানা বদল হচ্ছে না রোনালদোর

স্পোর্টস ডেস্ক: জ্বল্পনা-কল্পনা চলছে অনেক আগ থেকে। সময়টা বেশি নয় এক মাসেরও বেশি সময়। অবশেষে বের হয়ে আসলো সঠিক তথ্য। ঠিকানা পরিবর্তন করছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং পাকাপাকিভাবেই থেকে যাচ্ছেন তুরিনে।

ইতালিয়ান মিডিয়ায় প্রকাশ হয়েছে, জুভেন্টাসের সঙ্গে আরও এক বছর বাড়তি চুক্তি করে নিচ্ছেন সিআর সেভেন। ২০২৩ সাল পর্যন্ত থাকবেন তিনি জুভেন্টাসে।

গত মৌসুম শেষ হওয়ার পরপরই জোর আলোচনা উঠে যায়, জুভেন্টাস ছাড়ছেন রোনালদো। কোথায় যাবেন? সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা স্পোর্টিং সিপি।

তবে, পরবর্তীতে পিএসজির নামও শোনা গিয়েছিল বেশ জোরে-শোরে। এমনকি স্প্যানিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও চান রোনালদোকে ন্যু ক্যাম্পে নিয়ে যেতে। মেসি-রোনালদো একই সঙ্গে একই জার্সিতে খেলতে নামবেন, এটা ভাবলেই যেন শিউরে ওঠার মত অবস্থা তৈরি হয়।

তবে সব জ্বল্পনার অবসান ঘটিয়ে জুভেন্টাসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা। ইতালিয়ান মিডিয়ায় অনেকটা নিশ্চিত করেই রিপোর্ট প্রকাশ করেছে যে, নতুন চুক্তিতে শিগগিরই সাক্ষর করতে যাচ্ছেন রোনালদো।

ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেত্তা দেলো স্পোর্ট এবং স্পোর্ট মেডিয়াসেট - এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার প্রত্যাশিত চুক্তি বাড়িয়ে নেয়ার বিষয়টি। তারা জানাচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই নতুন চুক্তিতে সাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্পোর্ট মেডিয়াসেট রিপোর্ট করেছে, এরই মধ্যে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডিস তুরিন সফর করেছেন রোনালদোর বিষয়টি চূড়ান্ত রূপ দেয়ার জন্য। ২০২২ সালে এমনিতেই রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা।

হোর্হে মেন্ডিস চেষ্টা করছেন, ২০২২ সালে এসে যেন রোনালদো ফ্রি-এজেন্ট না হয়ে যান। আগামী মৌসুমে রোনালদোর বয়স বেড়ে দাঁড়াবে ৩৭-এ। পরের মৌসুমে হয়ে যাবে ৩৮। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে।

রোনালদো যদি চান যে ম্যানইউ কিংবা স্পোর্টিং সিপি থেকে অবসর নেবেন, তাহলে তার হাতে সময় হয়তো খুবই কম আছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা