খেলা

খেলছেন মাহমুদউল্লাহ, নেই তামিম-মুশফিক 

স্পোর্টস ডেস্ক: আগে থেকে জানা ছিলো জিম্বাবুয়েতে দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দল। দুই দিনের প্রস্তুতি ম্যাচে আজ শনিবার মাঠে নেমেছে টাইগাররা। চোট সমস্যার কারণে ম্যাচটিতে খেলতে পারছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সফরকারীরা।

হাঁটুর চোটে ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেননি তামিম। চোটে ভোগা এই ব্যাটসম্যান না থাকায় ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হয়েছেন সাইফ হাসান। টেস্ট দলে শেষ মুহূর্তে যোগ হওয়া মাহমুদউল্লাহ খেলছেন প্রস্তুতি ম্যাচে।

তার সঙ্গে লাল বলে সাকিব আল হাসানের সামনেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। ফিক্সিং-কাণ্ডে নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাট হাতে এখনও সুদিনের দেখা পাননি এই অলরাউন্ডার।

মুশফিক সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে চোট পাওয়াতে। তিনিও নেই প্রস্তুতি ম্যাচে। তবে টেস্ট ম্যাচ সামনে রেখে তামিম-মুশফিক দুজনই নেটে ব্যাটিং করেছেন পুরোদমে। আগামী দুই দিনে তাদের অবস্থার আরও উন্নতি হবে বলে জানা গেছে।

৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দলের মাঠের লড়াই শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। ২০১৩ সালের সর্বশেষ সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এবারও তিন ফরম্যাটে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে গেছে। প্রথম দফায় টেস্ট দল সফরে গেছে, আর সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটাররা আগামী সপ্তাহে দেশ ছাড়বেন।

বাংলাদেশ দুই দিনের এই ম্যাচটি শেষ করে ৫ ও ৬ জুলাই অনুশীলন করবে। এরপর ৭ জুলাই মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

প্রস্তুতি ম্যাচের দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা