খেলা

চমক দিয়ে ইতালি ইউরোর সেমিতে

স্পোর্টস ডেস্ক: তখনো ম্যাচের শেষ হয়নি। শেষ বাঁশি বাজাননি রেফারি। তবে ঘড়ির কাটা কেন জানি বার বার বলছে শেষ হয়েছে। নির্ধারিত সময়ে ৯০ মিনিট শেষে খেলা হয়ে গেছে আরও ছয় মিনিটের বেশি। এমন সময় বল সাইডলাইনের বাইরে। ইতালির পক্ষে গোল কিক। গোলরক্ষক ডোনারুম্মা উচ্ছ্বাসে ভেসে গেলেন তখনই। ছুটে যেতে চাইলেন গ্যালারির দিকে। যেন বুঝাতে চাইলেন উল্লাসটা তো আমাদের এভাবেই করা উচিত!

রবার্তো মানচিনির অধীনে রীতিমতো উড়ছে ইতালি। তাদের বিপক্ষে চ্যালেঞ্জটা এমনিতেও বড় ছিল বেলজিয়ামের। লড়াইটাও হলো বেশ, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। তবে শেষ অবধি ইতালির সঙ্গে পেরে উঠেনি বেলজিয়ানরা। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-১ গোলে হেরে এবারের ইউরো বিদায় নিয়েছে তারা।

শনিবার রাতের খেলায় প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইতালি। পরে বিরতির মিনিট খানেক আগে পেনাল্টি পেয়ে যায় ইতালি। সেখান থেকে এক গোল শোধ দিলেও জয়ের দেখা পায়নি বেলজিয়ানরা!

পুরো ইউরোজুড়ে দেখানো নিজেদের ছন্দ এই ম্যাচেও ধরে রাখে ইতালি। জবাবে কেভিন ডি ব্রুইনাকে কেন্দ্র করে বেলজিয়ামের কাউন্টার অ্যাটাকও চলে সমানতালে। ১৩ মিনিটের সময় বেলজিয়ামের জালে বল জড়ায় ইতালি। কিন্তু সেই গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়।

ম্যাচের ২২তম মিনিটে ডি ব্রুইনার নেওয়া শট দারুণভাবে ফিরিয়ে দেন ইতালি গোলরক্ষক ডোনারুম্মা। ৩১ মিনিটে এগিয়ে যায় ইতালি। আজ্জুরিদের আক্রমণ ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি তারা। এরপর ভেরতোগান বল বাড়িয়ে দেন ভেরোত্তির দিকে। দারুণ দক্ষতায় ওই বল জালে জড়ান তিনি।

১৩ মিনিট পর একক দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জ ইনসেনিয়ে। ডি বক্সের বাইরে থেকে আনচ্যালেঞ্জড অবস্থায় শট নেন তিনি। যেটা সমর্থ হয় বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তুয়াকে ফাঁকি দিতে। কিছুটা হতাশ হয়ে পড়ে বেলজিয়াম।

তবে সেটা থাকে কেবল এক মিনিট। ডি বক্সের ইতালিয়ান ডিফেন্ডার ডি লরেঞ্জ ফাউল করেন বেলজিয়ান মিডফিল্ডার ডোকুকে। পেনাল্টি পেয়ে যায় রবার্তো মার্তিনেজের দল। সেখান থেকে গোল করতে ভুল করেননি রোমেলো লুকাকো।

২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতি যায় আজ্জুরিরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে ম্যাচে ফেরার সবচেয়ে সহজ সুযোগটি পায় বেলজিয়াম। কিন্তু সেভাবে কাজে লাগাতে পারেননি বেলজিয়াম। বিদায়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা