খেলা

'কোহলির বক্তব্যে রং চড়ানো হয়েছে'

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট ফাইনালে হারের পর বিরাট কোহলি তিন ম্যাচের ফাইনালের দাবি তুলেছিলেন। এমন বক্তব্য নিয়ে চলছে কাটাছেঁড়া। তবে রবিচন্দ্রন অশ্বিনের দাবি কোহলির সেই বক্তব্যে রং চড়ানো হয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে অশ্বিন। যেখানে তিনি কোহলির পক্ষে কথা বলেছেন।

ভিডিওতে অশ্বিন বলেছেন, “লোকজনের মুখ থেকে শুনছি বিরাট নাকি তিন ম্যাচের বিশ্ব টেস্ট ফাইনালের দাবি করেছে। ব্যাপারটা আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই নয়। কিছু মানুষ সস্তার প্রচার পাওয়ার জন্য ওর বক্তব্যে রং লাগানোর চেষ্টা করছে। বিশ্ব টেস্ট ফাইনালকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়? সেই ম্যাচের শেষে মাইকেল আথারটন ওকে এই প্রশ্নটাই করেছিল। বিরাট ওকে বলে, ‘তিন ম্যাচের ফাইনাল হলে হেরে যাওয়া দলের ফিরে আসার সুযোগ থাকে।’ বিরাট তো এর চেয়ে বাড়তি কোনো শব্দ খরচ করেনি! তাহলে ওর বক্তব্যকে কেনো অহেতুক কাটাছেঁড়া করা হচ্ছে!”

বিশ্ব টেস্ট ফাইনালে ব্যাটিং ব্যর্থতার জন্য ৮ উইকেটে হার হজম করতে হয়। এই হারের জন্য স্বভাবতই হতাশ অশ্বিন। বিপক্ষ দলের প্রশংসা করে অশ্বিন বলেন, “টেস্টের শেষ দিন আরও ভাল ব্যাট করতে পারলে চিত্রটা অন্য রকম হতেই পারত। গত কয়েক বছর ধরে আইসিসি প্রতিযোগিতায় শুরুটা ভাল করলেও ট্রফি জিততে পারছি না। এই দিকটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা দরকার।”

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা