খেলা

ফুটবল লিগ বন্ধের সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক : বর্ষা মৌসুমের প্রভাব পড়েছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে। মাঠের অবস্থা বেগতিক। এতটাই যে, মাঠে খেলতে নামলে রীতিমতো কাদা-জলে রঙ বদলে যাচ্ছে ফুটবলারদেরই। ছিল অসন্তোষও। এ অবস্থায় লিগ মাঠে গড়াবে কিনা, তা নিয়েও ছিল প্রশ্ন।

বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত রাত ১টায় এক বিবৃতিতে লিগ স্থগিত ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর পেশাদার ফুটবল লিগ কমিটি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান আবহাওয়া জনিত পরিস্থিতি (অতিবৃষ্টি), আগামী কয়েকদিনের আবহাওয়া রিপোর্ট ও মাঠের বর্তমান অবস্থা বিবেচনা করত : ২ জুলাই ২০২১ তারিখ হতে চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এবং ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ২০২০-২১’ এর অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়।’

তবে পরিবর্তিত সূচি এখনো নির্ধারিত হয়নি। বাফুফের বিবৃতিতে বলা হয়, ‘উল্লেখিত লিগদ্বয়ের অবশিষ্ট খেলাসমূহের পুননির্ধারিত ফিক্সচার অতিসত্ত্বর প্রেরন করা হবে।’ শুক্রবার (২ জুলাই) মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। এ সিদ্ধান্তের ফলে সেটিও হচ্ছেনা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা