খেলা

ভারতকে হারিয়ে টেস্ট ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম আসরে শিরোপা জিতলো নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বুধবার (২৩ জুন) ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড।

ভারত প্রথম ইনিংসে ২১৭ ও নিউজিল্যান্ড ২৪৯ রান করেছিল। ভারত দ্বিতীয় ইনিংসে ১৭০ রান করে। ম্যাচ জিততে ১৩৯ রানের টার্গেট পায় নিউজিল্যান্ড। ২ উইকেট হারিয়ে ম্যাচের ষষ্ঠ দিন ম্যাচ জয়ের স্বাদ পায় কেন উইলিয়ামসনের দল।

উত্তেজনায় পরিপূর্ণ ফাইনালের ষষ্ঠ দিনে বোলারদের দাপটের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও রস টেইলরের ব্যাটে ভর করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো কিউইরা।

এটাই বড় কোনো বৈশ্বিক আসরে কিউইদের প্রথম শিরোপা। এর আগে বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি তাদের। গত ওয়ানডে বিশ্বকাপে তো অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল। অবশেষে তাদের আক্ষেপ ঘুচলো।

অথচ এই ম্যাচ শেষ হওয়া নিয়েই ছিল সংশয়। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যাক্ত হলে রিজার্ভ ডে থেকে শুরু হয় ম্যাচ। এরপর খেলা শুরু হলেও পরবর্তী ৫ দিনের একটা পুরো দিন চলে যায় বৃষ্টির দখলে। এরপরও থেমে থেমে বাগড়া দেয় বৃষ্টি। এমনকি শিরোপা ভাগাভাগির কথাও ভাবা হচ্ছিলো। তবে তবে শেষ পর্যন্ত ২০১৯ সাল থেকে শুরু হওয়া মর্যাদাপূর্ণ 'টেস্ট বিশ্বকাপের' সফল সমাপ্তি ঘটলো। আর তাতে শেষ হাসি হাসলো উইলিয়ামসনবাহিনী।

নিউজিল্যান্ডের কাইল জেমিসন ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা