ছবি: সংগৃহীত
খেলা

তিন ফরম্যাটের তিন দল

স্পোর্টস ডেস্ক: আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সিরিজে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। টেস্ট দলের সঙ্গে ওয়ানডে দলের স্কোয়াডে যাদের নাম থাকবে, তারা আগামী ২৯ জুন (মঙ্গলবার) দেশ ছাড়বেন।

এই সিরিজে টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারী।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।

টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ফিরেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। কঠোর লকডাউনের দেশে যাচ্ছে টাইগাররা

ইনজুরি আক্রান্ত হলেও দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মুশফিক।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দলে থাকছেন-

মুমিনুল হক (অধি.), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দলে থাকছেন-

তামিম ইকবাল (অধি.), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দলে থাকছেন-

মাহমুদউল্লাহ (অধি.), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল বিপ্লব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা