খেলা

নবিকে অব্যাহতি দিল আফগান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) অভিজ্ঞ অল-রাউন্ডার মোহাম্মদ নবিকে সদস্য হিসেবে নির্বাচিত করে চমক দিয়েছিল। একই সঙ্গে খেলোয়াড় ও বোর্ড সদস্য হিসেবে থাকা রীতিমতো বিরাট ঘটনা। ১০ মাস ধরে নবি এই দুই দায়িত্ব পালন করে আসছিলেন।

তবে এবার তাকে বোর্ড সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ই জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।

২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ৩৬ বছর বয়সী নবি। তবে তিনি সাদা বলে খেলা চালিয়ে যাচ্ছিলেন। এরপর গত আগস্টে নবিকে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল আফগান বোর্ড।

আফগানিস্তান দলের আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে নবিকে বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানায় এসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, 'সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবিকে তার বোর্ড সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি বিবেচনা করে নেওয়া হয়েছে। এর ফলে তিনি সবচেয়ে অভিজ্ঞ অল-রাউন্ডার হিসেবে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা