খেলা

এবার ভাইরাল বোল্টের যমজ পুত্র

স্পোর্টস ডেস্ক: গোটা বিশ্বকে চমকে দিয়েছেন গতির ঝড় তুলে। এবার খোদ নিজেই চমকালেন। তিনি হলেন গতিদানব উসাইন বোল্ট। তার ঘরে এসেছে নতুন অতিথি। একজন নয়, দুজন। যমজ পুত্র সন্তানের বাবা হলেন সর্বকালের সেরা এই দ্রুততম মানব।

রোববার (১৯ই জুন) স্ত্রী কাসি বেনেট সোশাল মিডিয়ায় সুখবরটা দিলেন। ছবি পোস্ট করে সন্তানদের নাম জানাতেই রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

জ্যামাইকান এই গতিমানব তার সন্তানদের নামও রাখলেন অভিনব। একজনের নাম ‘থান্ডার বোল্ট’ অন্যজন ‘সেন্ট লিয়ো বোল্ট’।

বাবা দিবস উপলক্ষে কাসি এই ছবি পোস্ট করে বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই আমাদের এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে ভালবাসি তোমাকে।’

থান্ডার মানে মেঘের গর্জন আর লাইটনিংয়ের অর্থ বজ্রপাত। বোল্টের সন্তানদের এমন নাম দেখে মজা পেলেন বোল্টের ভক্তরা।

একজন লিখেছেন, ‘লাইটনিং আর থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে যাচ্ছে?’ আবার আরেকজন লিখল, ‘আপনার নাম বোল্ট আর আপনি বিশ্বের দ্রুততম মানব। এমন নামই তো আপনার পুত্রদের জন্য মানানসই।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা