খেলা

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচ খেলতে নেমে ইতিহাসে নাম লেখাবেন লিওনেল মেসি। স্পর্শ করবেন আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা হাভিয়ের মাশ্চেরানোকে।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক ঘটে ফুটবলের এই রাজপুত্রের। ১৬ বছরে অনেক চড়াই-উৎরাই দেখেছেন তিনি। দেশটির হয়ে এখনো বড় কোনো শিরোপা জেতা হয়নি। শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়ে হতাশায় পুড়েছেন। আবার নিজেকে সামলে দেশের জার্সি গায়ে নেমেছেন মাঠে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেন মাশ্চেরানো। এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন তিনি। তার আগে জানেত্তির ১৪২ ম্যাচ টপকে আর্জেন্টিনার হয়ে রেকর্ড ১৪৭টি ম্যাচ খেলার নজির গড়েন মাশ্চেরানো। ২০০৪ সালের আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচ খেলেছিলেন তিনি। তার ১৪ বছরের ক্যারিয়ার থামে ২০১৮ সালে।

মাশ্চেরানোর এক বছর পর অর্থাৎ ২০০৫ সালের ১৭ অগস্ট বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন মেসি। সে দিনের সেই ঝাঁকড়া চুলের ছেলেটা আজ আর্জেন্টিনার সেরা ফুটবলার। যাকে ঘিরে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে মেসি দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার নজির স্পর্শ করতে চলেছেন। ১৪৭টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছেন মাশ্চেরানো। তাকে স্পর্শ করবেন মেসি।

নিজের ক্লাব দল বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তবে নিজ দেশের হয়ে এখনো বড় কোনো অর্জন নেয় তার। চারটি বিশ্বকাপ এবং ছয়টি কোপা আমেরিকা মেসিকে খালি হাতে ফিরিয়েছে। ২০১৪ বিশ্বকাপে হার। ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকায় পরপর দু’বার ফাইনালে হার। শেষবার তো কেঁদেই ফেলেছিলেন। আবার মেসিকে ঘিরেই স্বপ্ন বুনতে শুরু করেছেন আর্জেন্টাইন সমর্থকরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা