খেলা

হেরেও শেষ ষোলোর টিকিট পেল বেলের ওয়েলস

স্পোর্টস ডেস্ক: ইতালি প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছিল আগেই। ফলে ওয়েলসের সঙ্গে ম্যাচে হারলেও তেমন কিছু হারানোর ছিল না। অপরদিকে এই ম্যাচে হার ঠেকানো প্রয়োজন ছিল ওয়েলসের। কিন্তু হেরেও নকআউট পর্ব নিশ্চিত হয়েছে গ্যারেথ বেলের ওয়েলসের।

রোববার (২০ জুন) রাতে স্বাগতিক ইতালির বিপক্ষে ০-১ গোলে হেরেছে ওয়েলস। ইতালির পক্ষে ৩৯ মিনিটের সময় জয়সূচক গোলটি করেছেন মাত্তেও পেসিনা।

চলতি ইউরো কাপে এটিই ওয়েলসের প্রথম পরাজয়। আগের দুই ম্যাচে একটি করে জয় ও ড্র ছিল তাদের। অন্যদিকে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল ইতালি। আর শেষ ম্যাচে রাখল ক্লিনশিট অর্থাৎ হজম করেনি কোনো গোল।

ইতালির কাছে হারলেও, পরাজয়ের ব্যবধানে বেশি বড় না হওয়ার কারণেই মূলত এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে গেছে ওয়েলস।

এ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েলস ও সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের গোল ব্যবধান যেখানে -১, সেখানে +১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে ওয়েলস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা