ইংলিশ চ্যানেলে সাঁতারের প্রস্তুতি
খেলা
পৃথিবী বদলে দেয়া নারী 

ইংলিশ চ্যানেলে গারট্রুডের বিশ্বরেকর্ড

আহমেদ রাজু : তাঁর আগে ইংলিশ চ্যানেল পাড়ি দেবার কথা কোনো নারী স্বপ্নেও ভাবেন নি। কিন্তু গারট্রুড এডারলি তা-ই করে দেখালেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে করলেন বিশ্বরেকর্ড। বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন।

এডারলিই ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া প্রথম নারী। ১৯২৬ সালের ৬ আগস্ট তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দেন। তার আগে ১৯২৪ সালে ফ্রান্সের সামার অলিম্পিকে পাঁচটি ইভেন্টে তিনি বিশ্বরেকর্ড করেন। ১৯২১ থেকে ১৯২৫ সালের মধ্যে তার বিশ্ব রেকর্ডের সংখ্যা আটটি!

ইংলিশ চ্যানেলে সাঁতারে নামছেন গারট্রুড

ইংলিশ চ্যানেলে সাঁতারে নামছেন গারট্রুড

গারট্রুডের আগে মাত্র চারজন পুরুষ সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পেরেছিলেন। শুধু কি তাই! সাড়ে চৌদ্দ ঘণ্টায় ৩৫ মাইল পারি দিয়ে তিনি পুরুষদের রেকর্ড ভেঙে দেন। ১৮৭৫ সালে ইংলিশ চ্যানেল প্রথম পাড়ি দেন ম্যাথিউ ওয়েব। তিনি সময় নিয়েছিলেন ২১ ঘণ্টা ৪৫ মিনিট।

জার্মান বংশোদভূত গারট্রুডের বাবা হেনরি এডারলি এবং মা গারট্রুড আনা হেবারস্ট্রো।

তাঁর জন্ম ১৯০৫ সালের ২৩ অক্টোবর। নিউইয়র্কের ম্যানহাটনে। মৃত্যু ২০০৩ সালের ৩০ নভেম্বর, নিউজার্সিতে।

সান নিউজ/এসএম-০৯

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা