খেলা

শেষ সময়ের গোলে জয়বঞ্চিত ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক: ম্যাচের একেবারে শেষ সময়ে গোল হজম করে প্রথম জয় থেকে বঞ্চিত হতে হয়েছে ইকুয়েডর। মাঠ ছাড়তে হয়েছে ভেনেজুয়েলার সঙ্গে ২-২ গোলে ড্র করে। যার ফলে এখনও পয়েন্ট টেবিলে সবার নিচেই রয়ে গেলো দলটি।

রোববার (২০ জুন) দিবাগত রাতে ব্রাজিলের অলিম্পিক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে পুরোপুরি আধিপত্য নিয়েই খেলেছে ইকুয়েডর। এমনকি ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে তারাই এগিয়ে ছিল ২-১ গোলে। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ের গোলে ম্যাচ ড্র করে নেয় ভেনেজুয়েলা।

ম্যাচের ৩৯ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইকুয়েডরের আরতন প্রেসিয়াদো। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের সময় এ গোল শোধ করেন ভেনেজুয়েলার এডসন কাস্তিলো।

তবে ২০ মিনিট পর ফের লিড নেয় ইকুয়েডর। এবার স্কোরশিটে নাম তোলেন গনজালো প্লাটা। মনে হচ্ছিল এই গোলের সুবাদে জিতেই যাবে তারা। কিন্তু অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ভেনেজুয়েলার দ্বিতীয় গোলটি করেন রোনাল্ড হার্নান্দেজ।

শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে আরও একটি জোরালো আক্রমণ করেছিল ভেনেজুয়েলা। তবে গোলরক্ষকের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় ইকুয়েডর, পায় ২-২ গোলের ড্র।

এ ম্যাচের পর দুই ম্যাচে একটি ড্র ও পরাজয়ের ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ইকুয়েডর। অন্যদিকে তিন ম্যাচে দুই ড্রয়ের সুবাদে পাওয়া ২ পয়েন্টে চার নম্বরে ভেনেজুয়েলা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা